চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে বিজয়ী জিয়াউর রহমান

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি মুঃ জিয়াউর রহমান বিশাল ব্যবধানে জয় লাভ করেছে। সারাদেশের ন্যায়

2024-01-08T13:44:57+00:00
2024-01-08T13:44:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে বিজয়ী জিয়াউর রহমান
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ১:৪৪ পিএম   (ভিজিট : ১৩৩)
X

চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি মুঃ জিয়াউর রহমান বিশাল ব্যবধানে জয় লাভ করেছে। সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে শনিবার (০৭ জানুয়ারী ২০২৪) জাতীয় সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটের সহকারী রিটার্নিং অফিসারদের স্বাক্ষরিত তথ্যে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৩৯। এতে ১ লাখ ৪০ হাজার ৩৩ জন ভোট প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট) গোমস্তাপুর উপজেলায় ৬৬ হাজার ২৯৯, ভোলাহাট উপজেলায় ১৬ হাজার ১০৪, নাচোল উপজেলায় ৩২ হাজার ৬৫৭ ভোট। মোট ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা মাঝি মুঃ জিয়াউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস পেয়েছেন মোট ৬৬ হাজার ৪৩৭ ভোট। ভোলাহাট উপজেলায় ৮ হাজার ৩১৮ ভোট, গোমস্তাপুর উপজেলায় ৩৭ হাজার ৩৪৮ ভোট, নাচোল উপজেলায় ১৯ হাজার ২৭৮ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে মোট ভোট পেয়েছে ৯০৭ ভোট। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে মোট ভোট পেয়েছে ১ হাজার ৩০৬ ভোট। বিএনএফ টেলিভিশন মোট ভোট পেয়েছে ৩৩২ ভোট।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy