প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ১:৫৪ পিএম (ভিজিট : ১৫৫)

X
নেছারাবাদে যুথি(১৫) নামে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। যুথি নানা বাড়ি থেকে পড়াশুনা করতো সোমবার সকালে কাঠের ঘরের দ্বিতীয়তলায় গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর সভার ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওয়ার্ড কমিশনার মো: সাখাওয়াত হোসেন স্বপন এ খবর নিশ্চিত করেছেন। তবে কি কারনে আত্মহত্যা হয়েছে তা কেহ বলতে পারেনি।
জানাগেছে, মেয়েটি পৌরশহরের ২নং ওয়ার্ডে নানা বাড়ীতে থেকে পড়াশুনা করত। সকালে পরিবারের লোক যুথিকে ঘরের মধ্য ডাকতে গিয়ে গলায় ওড়না পেচানো অবস্থায় দেখতে পায়। স্বজনরা তাকে নামিয়ে নেছারাবাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
যুথির মামি জানান,আমি ওকে মেয়ের মতো লালন পালন করেছি দুই দিন পর্যন্ত একটু মন খারাপ দেখছি। কিন্তু কি কারনে মন খারাপ জিগ্যেস করিনি। সকালে আমি কাজ করতে ছিলাম ঘরে ডুকেই দেখি ও ঝুলে আছে এর কি হয়েছে বলতে পারবো না।
ওয়ার্ড কমিশনার সাখাওয়াত হোসেন স্বপন জানান, "মেয়েটির বাবা নেই। সে নানা বাড়ীতে থাকত। ওখানে বসেই লেখাপড়া করে। শুনেছি সকালে ঘরের মধ্য গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে"।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: গোলাম সরওয়ার জানান, "শুনেছি মেয়েটি আত্মহত্যা করেছে। সব কিছু না জেনে আর কিছু বলা যাবেনা। পরে জানানো হবে"।