কুড়িগ্রামে ৪টি আসনের নৌকা ২টি, লাঙ্গল ১টি ও ১টিতে ট্রাক প্রতীকের বিজয়

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

এবারে ৭ জানুয়ারী-২০২৪ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনের মধ্যে দুইটিতে নৌকা, একটিতে লাঙ্গল ও

2024-01-08T13:55:36+00:00
2024-01-08T13:55:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে ৪টি আসনের নৌকা ২টি, লাঙ্গল ১টি ও ১টিতে ট্রাক প্রতীকের বিজয়
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ১:৫৫ পিএম   (ভিজিট : ১২২)
X

এবারে ৭ জানুয়ারী-২০২৪ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনের মধ্যে দুইটিতে নৌকা, একটিতে লাঙ্গল ও একটিতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।

এর মধ্যে ২৫ কুড়িগ্রাম-১ আসনে ২২৯ কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির একেএম মোস্তাফিজার রহমান লাঙ্গল প্রতীকে ৮৮০২৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাকের পার্টির মো: আব্দুল হাই গোলাপ ফুল প্রতীকে ৫৯৭৫৬ ভোট পেয়েছেন। এই আসনে ভোটের পার্থক্য হয়েছে ২৮২৬৭ ভোট।

২৬ কুড়িগ্রাম-২ আসনে ২০৪ কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ডা: হামিদুল হক খন্দকার ট্রাক প্রতীকে ১০২১২০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৬৯৪৫ ভোট। এই আসনে ভোটের পার্থক্য হয়েছে ৫৫১৭৫ ভোট।

২৭ কুড়িগ্রাম-৩ আসনের ১৩৯ ভোট কেন্দ্রে আওয়ামীলীগের প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে নৌকা প্রতীকে ৫৩৩৬৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ডা: আক্কাস আলী সরকার ট্রাক প্রতীকে পেয়েছে ৩৫৫১৫ ভোট। 
এই আসনে ভোটের পার্থক্য হয়েছে ১৭৮৫২ ভোট।

২৮ কুড়িগ্রাম-৪ আসনের ১৩০টি ভোট কেন্দ্রে আওয়ামীলীগের প্রার্থী বিপ্লব হাসান পলাশ নৌকা প্রতীকে ৮৬৬৫৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী ঈগল প্রতীকে পেয়েছেন ১২৬৮৪ ভোট। এই আসনে ভোটের পার্থক্য হয়েছে ৭৩৯৭৪ ভোট।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy