প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ১:৫৭ পিএম (ভিজিট : ২৪৮)

X
নড়াইল-২ আসনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীর চেয়ে এক লাখ ৮৫ হাজার ৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বার বিজয়ী হলেন তিনি। রোববার (৭ জানুয়ারি) রাতে জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
মাশরাফি পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট।
জাতীয় পার্টির অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীকে ১ হাজার ৯০৯ ভোট,ইসলামী ঐক্যজোটের মো.মাহাবুবুর রহমান মিনার প্রতীকে ১ হাজার ৮৫৩ ভোট,ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জেলা সভাপতি মো.মনিরুল ইসলাম আম প্রতীকে ৫৮০ ভোট,গণফ্রন্টের মোঃ লতিফুর রহমান মাছ প্রতীকে ৫৮২ ভোট,স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম ঈগল প্রতীকে ১ হাজার ৩৬৩ ভোট,স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু ট্রাক প্রতীকে ৩৫৬ ভোট পেয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু গত ৩ জানুয়ারি মাশরাফি বিন মুর্তুজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান।
এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এ আসনে ভোট কেন্দ্র সংখ্যা ১৪৭।