দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হলেন শাহীন আক্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনে দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হলেন সাবেক এমপি আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার

2024-01-08T13:59:06+00:00
2024-01-08T13:59:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হলেন শাহীন আক্তার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ১:৫৯ পিএম   (ভিজিট : ২৯২)
X

কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনে দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হলেন সাবেক এমপি আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার চৌধুরী। তিনি প্রতিদ্বন্দির চেয়ে প্রায় ৯০,৩৭৩ ভোট বেশি পেয়ে তিনি এমপি নির্বাচিত হন।

এর আগে একই আসনে গত নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এবং নানাভাবে বিতর্কিত হওয়ায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হন তিনি। এরপর টানা দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হন তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী।

নির্বাচনে উখিয়া ও টেকনাফের ১০৪টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে শাহীন আক্তার নৌকা প্রতীকে পান ১,২২,০৮০ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী (ঈগল) নুরুল বশর পেয়েছেন ৩১,৭০৭ ভোট।

এদিকে, এর আগে ভোট কারচুপি ও কেন্দ্র থেকে এজেন্টের বের করে দেয়ার অভিযোগ তুলে দুপুরে ভোট বর্জন করেছেন কক্সবাজার-৪ আসনের জাতীয় পার্টি মনোনীত নাঙ্গল প্রতীকের প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্টো।

একই অভিযোগ তুলে বেলা ২টার দিকে ভোট বর্জন করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল বশর। এ সময় তিনি বলেন, কেন্দ্র দখল করে ভোট ডাকাতি, জাল ভোট, এজেন্ট বের করে দেওয়া ও নজিরবিহীন অনিয়ম, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাত করে আমার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। তাই আমি এই ভোট বর্জন করলাম।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy