প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ২:১৪ পিএম (ভিজিট : ৪১২)

X
যশোর-০৬ কেশবপুর সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে বেসরকারীভাবে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আব্দুল আজিজ ঈগল প্রতীক বিজয়ী হয়েছে।
এই আসনে মোট ৮১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা খোটাররা তাদের ভোট প্রয়োগ করে। ভোট গননা শেষে উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো: তুহিন হোসেন উপজেলা পরিষদের হল রুমে বেসরকারী নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। চুড়ান্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আব্দুল আজিজ ঈগল প্রতীক নিয়ে ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন।
এর নিকটতম প্রতিদ্বিন্ধি নৌকা প্রতীক নিয়ে শাহিন চাকলাদার পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট। কাঁচি প্রতীক এইচএম আমীর হোসেন পেয়েছেন ১৭ হাজার ২০৯ ও জাতীয়পার্টির প্রার্থী জিএম হাসান পেয়েছেন ৬৪০ ভোট। মোট ভোটার ২ লক্ষ ১৭ হাজার ৯২৪। এর মধ্যে ভোট প্রয়োগ করেছে ১,০৬,০৬৫ ভোট, বাতিল ভোট ২,২৫২ ভোট।