প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ২:১৬ পিএম (ভিজিট : ৭৯৫)

X
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬১, নেত্রকোনা-৫ (পূর্বধলা) সংসদীয় আসনে নৌকা প্রতীক নিয়ে ৫২,৪৩৩ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
তিনি এ আসনে নৌকা প্রতীকে ৭৯ হাজার ৬৪৭ ভোট পেয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কায় মাজহারুল ইসলাম সোহেল ফকির পেয়েছেন ২৭ হাজার ২১৪ ভোট। এছাড়াও ড. আনোয়ার হোসেন (ঈগল) প্রতীকে ৬ হাজার ১৯১ ভোট, ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ (লাঙ্গল) ১ হাজার ৬০৬ ও তৃণমুল বিএনপির আব্দুল ওয়াহাব হামিদী (সোনালী আঁশ) প্রতীকে ৩৭২ ভোট পেয়েছেন। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১১টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ৬৯৯ জন। ফলাফলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৬২৯, মোট বৈধ ভোট ১ লক্ষ ১৫ হাজার ৩০, বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৫৯৯।
রবিবার (৭ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. খবিরুল আহসান আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন এবং অভিনন্দন জানান। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আখতার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল ইসলাম, ওসি মোহাম্মদ রাশেদুল ইসলামসহ নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।