কুষ্টিয়া চারটি আসনের মধ্যে ১টি নৌকা, ৩টি স্বতন্ত্র প্রার্থীর বিজয়

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ লাখ ৪৩ হাজার ৯১২ জন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা

2024-01-08T14:35:03+00:00
2024-01-08T14:35:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়া চারটি আসনের মধ্যে ১টি নৌকা, ৩টি স্বতন্ত্র প্রার্থীর বিজয়
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ২:৩৫ পিএম   (ভিজিট : ২২২)
X

কুষ্টিয়ার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ লাখ ৪৩ হাজার ৯১২ জন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে ভোট গ্রহণ হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। 

সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ে। বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টায় ভোট পড়ে ২৭ দশমিক ১৫ শতাংশ। কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বেসরকারিভাবে তিনটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। কেবল একটিতে জিতেছেন নৌকার প্রার্থী।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এই নির্বাচনের মধ্য দিয়ে তিনি পর-পর তিনবার নির্বাচিত হলেন। তিনি পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু পেয়েছেন ৪২ হাজার ১৮১ ভোট।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী। তিনি পেয়েছেন ৮৬ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল পেয়েছেন ৫১ হাজার ৫৬৭ ভোট।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের কাছে পরাজিত হয়েছেন হেভিওয়েট নৌকার প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। এই আসনে ট্রাক প্রতীক নিয়ে কামারুল আরেফিন পেয়েছেন ৯৮ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য হাসানুল হক ইনু পেয়েছেন ৭৯ হাজার ৭৯ হাজার ৭৩৫ ভোট ।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ সেলিম আলতাফ জর্জ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ১১১ ভোট।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy