নতুন ভবনে পাসপোর্ট সেবা গ্রহিতাদের ভোগান্তি কমেছে

বাসন (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস এখন নতুন ভাবে। এখন আগের চেয়ে ভোগান্তি কমেছে। গাজীপুর থেকে পালের মাঠ এলাকায় গাজীপুর

2024-01-08T16:14:16+00:00
2024-01-08T16:14:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস
নতুন ভবনে পাসপোর্ট সেবা গ্রহিতাদের ভোগান্তি কমেছে
বাসন (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৪:১৪ পিএম   (ভিজিট : ১৯৩)
X

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস এখন নতুন ভাবে। এখন আগের চেয়ে ভোগান্তি কমেছে। গাজীপুর থেকে পালের মাঠ এলাকায় গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভ্রমণ নির্মিত হয়েছে। যা আগের অফিসের চাইতে অনেকগুণ বড় এবং মহাসড়কের সাথে। যাতে করে গাজীপুরের সচেতন মহল ধারণা করছেন বর্তমানে অফিসে যে সেবা দিচ্ছে গাজীপুর পাসপোর্ট অফিস তার চেয়ে নতুন ভবনে এসে তা  আরো বেগবান হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমান পাসপোর্ট অফিসটি আয়তনে ছোট হওয়ার কারণে পাসপোর্ট বিতরণের সময় দীর্ঘ লাইন দেখা যায়। তবে নতুন ভবনটি আয়তনে বড় হওয়ার কারণে নির্বিঘ্নে পাসপোর্ট বিতরণ ও সেবা দেওয়া সম্ভব বলে ধারণা করা যাচ্ছে। আরো দেখা যায়, আগের চেয়ে সেবার মান বেড়েছে। আবেদন থেকে শুরু করে সব এখন অনলাইনে থাকার কারণে পাসপোর্ট অফিসে ঘোরাঘুরি দেখা যায় না তেমন গ্রহীতাদের। 

আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, এবছরের শেষের দিকে নতুন ভবন উদ্বোধন করবেন বাংলাদেশ পাসপোর্ট এর মহাপরিচালক। বর্তমান পাসপোর্ট অফিসটি ভাড়ায় থাকার কারণে অফিসিয়াল খরচ বেড়েছে। নতুন ভবন উদ্বোধনের পরে অফিসিয়াল খরচ কমবে তার পাশাপাশি পাসপোর্ট গ্রেহিতাদের ভোগান্তিও কমবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy