মানিকগঞ্জ-১ আসনে এমপি নির্বাচিত হলেন সালাউদ্দিন মাহমুদ জাহিদ
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৩:৫৮ পিএম (ভিজিট : ১৪১৩)

X
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনে মহাজোটের মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মো: জহিরুল আলম রুবেলকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আ’লীগের উপদেষ্টা ঈগল প্রতীকের ( স্বতন্ত্র) প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ ( এসএম জাহিদ)।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনের তিনটি উপজেলার ১৮০ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ঈগল প্রতীকে সালাউদ্দিন মাহমুদ জাহিদ পেয়েছেন ৮৬ হাজার ৯৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীকে জহিরুল আলম রুবেল ৩৮ হাজার ৯৪২ ভোট পেয়েছেন।