প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৪:৩২ পিএম (ভিজিট : ১৩৯)

X
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ৬টি সংসদীয় আসনের সকল আসনেই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীরাই বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হচ্ছেন, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আশিংক) আসনে এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মো. মামুনুর রশীদ কিরন, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী- ৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মোহাম্মদ আলী।
রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের সকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম ইব্রাহিম ১ লাখ ৫৯ হাজার ২ শত ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিটিএফের ফুলের মালার প্রার্থী একেএম সেলিম ভূঁইয়ার প্রাপ্ত ভোট ২ হাজার ৮ শত ১৯টি। আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা হার ৪৪.৮৯ ভাগ।
নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী একাংশ) আসনের সকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলম ৫৬ হাজার ১ শত ৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি স্বতন্ত্র কাঁচি প্রতিকের প্রার্থী মোহা. আতাউর রহমান ভূঁইয়া মানিক পেয়েছেন ৫২ হাজার ৮ শত ৬৩ ভোট। আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা হার ৩১.৬৩ ভাগ।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সকল কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. মামুনুর রশীদ কিরন ৫৬ হাজার ৪ শত ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী মিনহাজ আহমেদ পেয়েছেন ৫১ হাজার ৮ শত ৮৫ ভোট। আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা হার ২৩.৭১ ভাগ।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে সকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ১ লাখ ২৮ হাজার ৭ শত ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ট্রাক প্রতীকের প্রার্থী মো. শিহাব উদ্দিন শাহিন পেয়েছেন ৪৭ হাজার ৫ শত ৭৩ ভোট। আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা হার ২৬.৯৪ ভাগ।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ১ লাখ ৮১ হাজার ২ শত ৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী খাজা তানভীর আহম্মদ পেয়েছেন ৯ হাজার ৭ শত ২ ভোট। আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা হার ৪৯.৬৯ ভাগ।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী ১ লাখ ৯৩ হাজার ৭ শত ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমান পেয়েছেন ৫ হাজার ৯ শত ৩৬ ভোট। আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা হার ৬৫.৫০ ভাগ।