চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে নৌকা প্রার্থী বিজয়ী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন

2024-01-08T16:50:35+00:00
2024-01-08T16:50:35+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে নৌকা প্রার্থী বিজয়ী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৪:৫০ পিএম   (ভিজিট : ২১৮)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন, মু. জিয়াউর রহমান ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসন ও মো. আব্দুল ওদুদ ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন।

চাঁপাইনবাবগঞ্জ-১ : চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল পেয়েছেন ৭৯ হাজার ৮১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম পেয়েছেন ৭২ হাজার ৭০৯ ভোট। এছাড়াও কেটলি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহা. গোলাম রাব্বানী পেয়েছেন ২২ হাজার ১২৪ ভোট, টেলিভিশন প্রতীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম জেন্টু পেয়েছেন ২ হাজার ৯৩৯ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আফজাল হোসেন পেয়েছেন ৭৬৬ ভোট, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী নবাব মো. শামসুল হোদা পেয়েছেন ৭৫৪ ভোট, আম প্রতীকে ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মো. আব্দুল হালিম পেয়েছেন ৫৩০ ভোট।

এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪লাখ ৭১হাজার ৮৮ ও ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৮।  মোট ভোট দিয়েছেন ১লাখ ৮৪হাজার ৪৫৩ জন, যার মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬৩৪, বাতিলকৃত ভোটের সংখ্যা ৪হাজার ৮১৯। ভোটের শতকরা হার ৩৯.১৫।

চাঁপাইনবাবগঞ্জ-২ :  চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মু. জিয়াউর রহমান এমপি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস পেয়েছেন ৬৬ হাজার ৪৪৫ ভোট। এছাড়াও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহা. আব্দুর রশিদ পেয়েছেন ২ হাজার ১০৬ ভোট, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৯০৭ ভোট ও টেলিভিশন প্রতীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান পেয়েছেন ৩৩২ ভোট।

এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪লাখ ৩১হাজার ৩৯ ও ভোট কেন্দ্রের সংখ্যা ১৮২।  মোট ভোট দিয়েছেন ১লাখ ৮৬হাজার ৮৫৭ জন, যার মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৮৪১, বাতিলকৃত ভোটের সংখ্যা ২হাজার ১৬। ভোটের শতকরা হার ৪৩.৩৫।

চাঁপাইনবাবগঞ্জ-৩ : চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ পেয়েছেন ৯১হাজার ৬০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নোঙ্গর প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী মোহম্মদ আব্দুল মতিন পেয়েছেন ৮হাজার ৫৪৩ ভোট। এছাড়াও আম প্রতীকে ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মো. নাহিদ আহম্মেদ পেয়েছেন ১হাজার ৪০ ভোট এবং টেলিভিশন প্রতীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান খাঁন পেয়েছেন ৮৪১ ভোট।

এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪লাখ ৪৩হাজার ২৫৬ ও ভোট কেন্দ্রের সংখ্যা ১৭২। মোট ভোট দিয়েছেন ১লাখ ৪হাজার ৬২৮ জন, যার মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৭, বাতিলকৃত ভোটের সংখ্যা ২হাজার ৬০১। ভোটের শতকরা হার ২৩.৬০৪।

রবিবার (০৭ জানুয়ারী ২০২৪খ্রি.) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে চুড়ান্ত এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy