বগুড়া-৪ আসনে জাপা সহ জামানত হারিয়েছে চার প্রার্থী

কাহালু (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯,বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাসদ (ইনু) বগুড়া জেলা সভাপতি সংসদ

2024-01-08T17:25:33+00:00
2024-01-08T18:31:44+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বগুড়া-৪ আসনে জাপা সহ জামানত হারিয়েছে চার প্রার্থী
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৫:২৫ পিএম  আপডেট: ০৮.০১.২০২৪ ৬:৩১ পিএম  (ভিজিট : ১৭৩)
X

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯,বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাসদ (ইনু) বগুড়া জেলা সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব একেএম রেজাউল করিম তানসেন “নৌকা মার্কা” নিয়ে ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে বে-সরকারী ভাবে আবাও সংসদ সদস্য নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক সংসদ সদস্য (কথিংত সংস্কার পন্থী বিএনপি নেতা) স্বতন্ত্র প্রার্থী ডাঃ জিয়াউল হক মোল্লার “ঈগল মার্কা” পেয়েছেন ৪০ হাজার ৬১৮ ভোট। নির্বাচনে মোট ৬ জন প্রার্থী অংশ গ্রহন করে জামানত হারিয়েছেন ৪ জন। সবচেয়ে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন জাতীয় পাটি মনোনীত প্রার্র্থী কেন্দ্রীয় জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক শাহিন মোস্তফা কামাল ফারুক “লাঙ্গল মার্কা” প্রাপ্ত ভোট ৮২৬। এছাড়াও জামানত হারিয়েছেন গণতন্ত্র পাটির মনোনীত প্রার্থী  মঞ্জুরুল আলম “কবুতর মার্কা” পেয়েছেন ১ হাজার ১৯৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পাটির মনোনয়নে এবার নির্বাচনে ছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম “মার্কা ডাব” পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মোশফিকুর রহমান কাজল “ট্রাক মার্কা” পেয়েছেন ৬ হাজার ১৭৮ ভোট।

আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৪৪ হাজার ৫১৪।এরমধ্যে মহিলা ১ লাখ ৭৩ হাজার ১৭১ জন, পুরুষ ১ লাখ ৭১ হাজার ৩৩৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৬ জন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy