অস্ত্রধারী আজাদ গ্রেফতার : কাউন্সিলর ও তার স্ত্রী এখনো অধরা

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

চট্টগ্রাম নগরীতে ভোটের দিন পাহাড়তলী কলেজ কেন্দ্রে প্রকাশ্য অস্ত্র হাতে গুলি বর্ষণকারী যুবক শামিম আজাদ প্রকাশ ‘ব্লেড শামীমকে’

2024-01-09T09:49:25+00:00
2024-01-09T09:49:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অস্ত্রধারী আজাদ গ্রেফতার : কাউন্সিলর ও তার স্ত্রী এখনো অধরা
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৯:৪৯ এএম   (ভিজিট : ২২০২)
X

চট্টগ্রাম নগরীতে ভোটের দিন পাহাড়তলী কলেজ কেন্দ্রে প্রকাশ্য অস্ত্র হাতে গুলি বর্ষণকারী যুবক শামিম আজাদ প্রকাশ ‘ব্লেড শামীমকে’ বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। সেদিন দুইজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শামিম আজাদ সহ আসামি করা হয়েছে চসিক ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, তার স্ত্রী রোমানা চৌধুরী সহ ৬ জনকে৷

সোমবার (৮ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে আজাদকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, নগরীর খুলশি থানাধীন পাহাড়তলী কলেজ এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন সময়ে প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলিবর্ষণকারী শামীম আজাদ প্রকাশ ‘ব্লেড শামীমকে’ একটি বিদেশি অস্ত্রসহ সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ভোটের দিন (৭ জানুয়ারি) সকালে গুলি বর্ষণে আহত জামালের স্ত্রী হাজেরা বাদি হয়ে সিএমপি'র খুলশী থানায় একটি মামলা দায়ের করেন৷ সেই মামলায় প্রধান আসামি করা হয় শামিম আজাদকে৷ মামলার এজাহারে চসিক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি ওয়াসিম উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী রোমানা চৌধুরী সহ ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে৷ রাতে (১১টা ৪৫.মিনিট) এই প্রতিবেদন লিখা পর্যন্ত অস্ত্রসহ গ্রেফতার আজাদকে খুলশী থানায় হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ। তবে মামলার সকল আসামিদের গ্রেফতারে থানার পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি খুলশী। 

একাধিক প্রত্যক্ষদর্শী বাংলাদেশ বুলেটিনকে বলেন, রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খুলশি থানার পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু৷ এসময় স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর আলমের সমর্থকদের সঙ্গে নৌকার প্রার্থীর সমর্থকদের ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। সেই সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের অনুসারী ও স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের সমর্থক শামিম আজাদ প্রকাশ্য অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালায়৷ সেই সংঘর্ষের সময় গুলিতে শান্ত (২৫) ও জামাল (৩০) গুলিবিদ্ধ হয়। অস্ত্র হাতে আজাদের গুলিবর্ষণের ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

জানা যায়, পিস্তল হাতে ভাইরাল হওয়া ছবির সেই যুবক শামিম আজাদ প্রকাশ ব্লেড শামিম ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিমের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। নির্বাচনি প্রচারণার প্রথম দিন থেকে ভোটের দিন পর্যন্ত আজাদ স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের পক্ষে তৎপর ছিলেন। মূলত দ্বাদশ নির্বাচনে নগর যুবলীগের সহ-সভাপতি ওয়াসিম উদ্দিন বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম মঞ্জুর পক্ষে অবস্থান নিয়েছিলেন।

স্থানীয় একাধিক ভোটার জানান, কাউন্সিলর ওয়াসিমের অনুসারি আজাদ সকাল থেকে পাহাড়তলী কলেজ কেন্দ্রে আধিপত্য বিস্তারে নিয়োজিত ছিল৷ কলেজ গেটের বাইরে সকাল থেকে ওয়াসিমের অন্যান্য অনুসারীরা আজাদের নেতৃত্বে অবস্থান নিয়ে ছিলেন৷ অভিযোগ উঠেছে সংঘর্ষের সময় ঘটনাস্থলে থাকা কাউন্সিলর ওয়াসিমের স্ত্রী রোমানা চৌধুরী নিজে উপস্থিত থেকে গুলি করার নির্দেশ দেন। আহত এক নারী প্রত্যক্ষদর্শী গণমাধ্যমে বলেন, "ওয়াসিমের বৌ (রোমানা) দাঁড়িয়ে ছিল এখানে। ওয়াসিমের বৌ বলে মার মার মার..এই লাঠি আন, বোমা আন..গুলি আন ইতেরে মার। ওয়াসিমের বৌ দাঁড়ায় থেকে বলেছে কথা গুলো৷"

প্রসঙ্গত, গ্রেপ্তার শামিম আজাদ প্রকাশ ব্লেড শামীমের বিরুদ্ধে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ সোহেল হত্যা মামলার অভিযুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে মিরসরাই থানায় আরও একটি হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy