ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ১২:৫৬ পিএম (ভিজিট : ২৮১)

X
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সাতজন নির্বাচনে অংশ নিলেও পাচঁজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
জামানত হারানো প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, তৃণমূল বিএনপির সোনালী আশঁ প্রতীকের প্রার্থী মাইনুল হাসান, ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী মো: আবুল হাসানাত আমিনী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফুলের মালা প্রতীকের প্রার্থী সৈয়দ জাফরুল কুদ্দুছ ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মো: রাজ্জাক হোসেন।
এ আসনটি থেকে ৮৪ হাজার ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ মঈন উদ্দিন মঈন। মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭২ জন।