সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা প্রদান

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

অদ্য ০৯ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০ ঘটিকায় জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর

2024-01-09T12:57:57+00:00
2024-01-09T12:57:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা প্রদান
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ১২:৫৭ পিএম   (ভিজিট : ২৫৪)
X

অদ্য ০৯ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০ ঘটিকায় জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, এসপিপি, এনডিইউ, পিএসসি খুলনা জেলার শেখ আবু নাসের স্টেডিয়ামে সর্বমোট ১০০০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন এবং ডিভিশন কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন। 

সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও বিভিন্ন স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে যশোর অঞ্চলের সেনাসদস্যগণ।

ভবিষ্যতেও ৫৫ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে জিওসি মহোদয় আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অত্র ফরমেশনের সিনিয়র কর্মকর্তাগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy