ঘোড়াঘাটে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন

ঘোড়াঘাঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পরে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন দিনাজপুর-৬ আসনে

2024-01-09T13:01:00+00:00
2024-01-09T13:01:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন
ঘোড়াঘাঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ১:০১ পিএম   (ভিজিট : ১৫৯)
X

দ্বাদশ জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পরে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন দিনাজপুর-৬ আসনে তৃতীয়বারের মত নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরীর চেয়ে ১ লক্ষ ১৫২ ভোট বেশি পেয়ে টানা তৃতীয়বারের মত এমপি নির্বাচিত হয়েছেন তিনি। তিনি পেয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৬৬৭ ভোট।

নির্বাচিত হওয়ার একদিন পর সোমবার (৮ জানুয়ারী) বিকেলে তার নির্বাচনী আসন ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ এবং বিরামপুর উপজেলার দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করতে বের হন তিনি। এ সময় চার উপজেলার বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়াও ফুলের তোড়া দিয়ে এবং মালা পড়িয়ে শুভেচ্ছা জানান।

তিনি নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার থেকে ওই দিন রাত ৬ টায়  উপজেলার রাণীগঞ্জ বাজার কাজী শুভ চৌধুরী মার্কেটের সামনে আসেন।মুহুর্ত্বের মধ্যে মিলন মেলায় পরিণত হয়।সেখানে উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম আকাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ টৌধূরী,পালশা ইউপি য়োরম্যান মোঃ কবিরুল ইসলাম,সিংড়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি সৈয়দ মাহবুবার রহমান হিরক,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম জালু,নিরুপ সাহা,যুবলীগ নেতা নয়ন,সাবেক যবলীগ নেতা জাহাঙ্ঘীর আলম,সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সিজুসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠণের  শত শত নেতাকর্মী তাকে ফুল ছিটিয়ে বরণ করেন।

পরে রাত ৭টায় ঘোড়াঘাট পৌর এলাকার বাসস্ট্যান্ডে উপস্থিত হন। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা শত শত নেতাকর্মী তাকে ফুল ছিটিয়ে বরণ করেন। পরে সেখানে থাকা অস্থায়ী নির্বাচনী অফিসে স্থানীয় নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে তাকে ফুলেল মালা পড়িয়ে দেন। মুহুর্ত্বের মধ্যে মিলন মেলায় পরিণত হয়। সেখান থেকে তিনি পাশ্ববর্তী উপজেলা হাকিমপুরের দিকে রওনা দেন। এসময় তার সাথে শত শত নেতাকর্মীর মোটরসাইকেল বহর ছিল।

ঘোড়াঘাটে তাকে বরণ করে নেওয়ার সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আকতার, ১নং ওয়ার্ডের কাউন্সিলর রাহাত আহম্মেদ, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রেজয়ান মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মুরাদ মিয়া এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল সহ স্থানীয় আওয়ামীলীগ এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy