মতিয়ার রহমানকে নতুন মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্তির জন্য সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাট -৩ নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড. মতিয়ার রহমান কে নতুন মন্ত্রীপরিষদে অন্তর্ভুক্তির জন্য সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন পেশাজীবীর

2024-01-09T13:28:08+00:00
2024-01-09T13:28:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মতিয়ার রহমানকে নতুন মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্তির জন্য সংবাদ সম্মেলন
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ১:২৮ পিএম   (ভিজিট : ৪১৪)
X

লালমনিরহাট -৩ নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড. মতিয়ার রহমান কে নতুন মন্ত্রীপরিষদে অন্তর্ভুক্তির জন্য সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন পেশাজীবীর সংগঠনের প্রতিনিধিরা। 

৯ জানুয়ারি সকালে লালমনিরহাট জেলা আওয়ামীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লালমনিরহাট জেলা আওয়ালীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. বাদল আশরাফ লিখিত বক্তব্যে বলেন, লালমনিরহাট সদর ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড. মতিয়ার রহমানের পক্ষ থেকে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।

প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মতিউর রহমানকে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেওয়ায় অশেষ কৃতজ্ঞতা জানাই।সেই সাথে লালমনিরহাট -৩ আসনের সর্বসাধারন ভোটে এ্যাড.মতিয়ার রহমানকে এমপি নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ জানাই।

প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা জানেন,লালমনিরহাট সদর এলাকা স্মার্ট হিসেবে গড়ে তুলবার একটি উপযোগী অঞ্চল।একটি আন্তর্জাতিক যুগাযোগের ট্রানজিট পয়েন্ট হিসেবে ভারতের সাথে পূর্বে ব্যবহৃত রেলপথ ও স্থল বন্দর চালু করে এই অঞ্চলের ঐশ্বর্য বিকশিত করার পদক্ষেপ এ পর্যন্ত কোন মন্ত্রী এমপি গ্রহন করেননি।এই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমরা লালমনিরহাট সদর -৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড.মতিয়ার রহমানকে মন্ত্রী পরিষদের সদস্য মনোনিত করার জন্য আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষন করছি।

এ সময় উপস্থিত ছিলেন,লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড.বাদল আশরাফ,যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন,যুগ্ম সাধারনত সম্পাদক সাখোয়াত হোসেন সুমন খান,পৌর মেয়র রেজাউল করিম স্বপন,লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,গোকুন্ডা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটন ও হিন্দু, বৈদ্ধ্য ও খ্রিস্টান পরিষদের সভাপতি হীরালাল রায় ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy