নাটোরের অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রাম থেকে অপহৃত এক কলেজ ছাত্রীকে বগুড়ার নন্দীগ্রাম থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহরণ

2024-01-09T13:34:11+00:00
2024-01-09T13:34:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরের অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ১:৩৪ পিএম   (ভিজিট : ১৯৩)
X

নাটোরের বড়াইগ্রাম থেকে অপহৃত এক কলেজ ছাত্রীকে বগুড়ার নন্দীগ্রাম থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহরণ চক্রের মূল পরিকল্পনাকারী সাধন মন্ডল অরফে সকাল (২০)’কে গ্রেফতার করছে র‌্যাপীড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫)। মঙ্গলবার (০৯ জানুয়ারী) দুপুর ১২টার সময় র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এরআগে ভোর রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন ভাটরা ইউনিয়নের কালিয়াগারী গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি অপারেশন দল। এতে নেতৃত্ব দেন র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কোম্পানী অধিনায়ক ও সিনিয়র সহকারি পরিচালক সন্জয় কুমার সরকার। গ্রেফতারকৃত সাধন মন্ডল সকাল বড়াইগ্রাম উপজেলার চন্ডিপুর গ্রামের শ্রী শক্তি মন্ডলের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া কলেজ ছাত্রী বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি কলেজে পড়ালেখা করত। কলেজে যাওয়ার পথে আসামী সাধন মন্ডল অরফে সকাল ওই ছাত্রী উত্যক্তসহ প্রেম নিবেদন করত। ২০২৩ সালের ৬ ডিসেম্বর সকালে ওই ছাত্রী বাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য বের হয়। কিন্তু ওইদিন বাড়িতে ফিরে না আসলে তার বাবা খোঁজাখুঁজি করেন। 

খোঁজখুঁজির এক পর্যায়ে ভিকটিমের বাবা জানতে পারেন যে, বেলা অনুমান ১১ টার সময় বড়াইগ্রাম সরকারি কলেজের গেইটের সামনে থেকে আসামী সাধন মন্ডল সকাল ভিকটিমকে বিয়ের প্রলোভনে দেখিয়ে ফুসলিয়ে সুকৌশলে অপহরণ করে সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলার তদন্তকারী অফিসার অপহরণ মামলার আসামী সাধন মন্ডল অরফে সকালসহ অন্যান্য এজাহারনামীয় আসামীদের গ্রেফতার এবং মামলার ভিকটিমকে উদ্ধারের জন্য র‌্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে। অবশেষে আসামী সাধন মন্ডলকে গ্রেফতার করে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কোম্পানী অধিনায়ক ও সিনিয়র সহকারি পরিচালক সন্জয় কুমার সরকার এতথ্য নিশ্চিত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy