নরসিংদীতে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে সাংবাদিক সম্মেলন করলেন রাজি উদ্দিন

রায়পুরা প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নরসিংদী -৫( রায়পুরা)

2024-01-09T15:25:45+00:00
2024-01-09T15:25:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে সাংবাদিক সম্মেলন করলেন রাজি উদ্দিন
রায়পুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৩:২৫ পিএম   (ভিজিট : ৩৬১)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নরসিংদী -৫( রায়পুরা) আসনের রাজি উদ্দিন আহমেদ রাজু। নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার এক সংবাদিক সম্মেলনে তিনি এজন্য রায়পুরা বাসীকে কৃতজ্ঞতা জানান।

সংবাদিক সম্মেলনে তিনি, ৭০ এর সাধারণ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই বারের ভিপি নির্বাচিত হওয়া থেকে শুরু করে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হওয়ার বিভিন্ন স্মৃতিচারণ করেন। 

সপ্তম বারের মত এমপি নির্বাচিত হওয়ার পর তাঁর স্বপ্ন কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, " মেঘনা নদীতে সেতু নির্মাণ করে চরাঞ্চল বাসীকে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 'গ্রাম হবে শহর' এর বাস্তবায়ন করতে চাই। 'এছাড়াও নরসিংদী থেকে সড়ক পথে দৌলতকান্দি রেলওয়ে স্টেশন হয়ে গৌরীপুর পর্যন্ত সড়কটি ভৈরবের সাথে সংযুক্ত কারার ইচ্ছা প্রকাশ তিনি। 

নির্বাচনে বিরোধিতা করা আওয়ামী নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন- "যাদের জন্য আমি অনেক কিছু করেছি, তাঁরাই আমার সাথে বেঈমানী করেছে। বেঈমানী করে নাই সাধারণ মানুষ। যাদের জন্য ব্যক্তিগতভাবে হয়তো আমি কিছুই করিনি। তাঁরা আমাকে নরসিংদী জেলার মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী করেছে। আমি রায়পুরা বাসীর কাছে কৃতজ্ঞত"। 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এমপি পত্নী বিশিষ্ট শিক্ষানুরাগী কল্পনা রাজিউদ্দিন, এমপি পুত্র রাজিব আহমেদ পার্থ, পৌর মেয়র জামাল মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম শাহীন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোগল ডাক্তার প্রমূখ। 
এর আগে সকাল থেকেই ফুলেল শুভেচ্ছা জানাতে নেতা কর্মী ও বিভিন্ন পেশাজীবিরা ভীড় করেন। সকলের ভালোবাসায় সিক্ত হন রায়পুরার জীবন্ত কিংবদন্তি রাজি উদ্দিন আহমেদ রাজু। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজি উদ্দিন আহমেদ ১ লাখ ১১ হাজার ৭৫৬ ভোট পেয়ে নরসিংদী জেলায় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৬৪ হাজার ৭৭ ভোট।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy