বিজয়নগর কুকুরের কামড়ে ১০ জন আহত

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

বিজয়নগরে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর শেখের পাড়ায় পাগলা কুকুরের কামড়ে প্রায় ১০ জন আহত হয়েছে।গতকাল সোমবার দুপুরে উপজেলার

2024-01-09T15:28:27+00:00
2024-01-09T15:28:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগর কুকুরের কামড়ে ১০ জন আহত
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৩:২৮ পিএম   (ভিজিট : ২৭২)
X

বিজয়নগরে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর শেখের পাড়ায় পাগলা কুকুরের কামড়ে প্রায় ১০ জন আহত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে  উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর শেখের পাড়ায় একটি পাগলা কুকুর পথচারী জামাল মিয়া (৪২)কে কামড় দেওয়ার পরপরই একই পাগলা কুকুরের কামড়ে   কাজী সুজন (৩০),শেখ আজিজ (২৭), শেখ ইকবাল (২৮),জীবন মিয়া (৫১) ও  সুজন মিয়া (২৪) সহ প্রায় ১০ জন পথচারী আহত হন।

তারপর আহতরা নিকটস্থ কমিউনিটি ক্লিনিকে গেলে মহিবুল হাসান হিমেল তাদেরকে  দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পরামর্শ দেন। পাগলা কুকুরের কামড়ের আহতরা নিকটস্থ মাধবপুর সদর হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তাররা  ভ্যাকসিন সাপ্লাই নাই বলে জানিয়ে দেন এবং তাদেরকে বিজয়নগর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে বলা হয়। 

পরে কয়েকজন রোগী বিজয়নগর হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তাররা ভ্যাকসিন নাই বলে জানিয়ে দেন এবং সদর হাসপাতালে বা  ফার্মেসি থেকে ভ্যাকসিন গ্রহণ করতে বলে দেন। পরে আহতরা বিভিন্ন ফার্মেসীতে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করেন।

এ ব্যাপারে বিজয়নগর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাছুম জানান,আহতের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং হাসপাতালে কোন ভ্যাকসিন না থাকায় তাদেরকে ভ্যাকসিন দেওয়া যায়নি। আহত রোগীদের কে বলা হয়েছে সদর হাসপাতাল যাওয়ার জন্য অথবা অন্য যেকোন স্থান  থেকে তারা ভ্যাকসিন নিয়ে আসলে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।হাসপাতালে ভ্যাকসিন সরবরাহের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হচ্ছে। আমাদের সকল ডাক্তারকে বলা হয়েছে কুকুরের কামড়ের সকল রোগীকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy