নড়াইলে অনলাইনে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে অনলাইনে পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই

2024-01-09T15:34:50+00:00
2024-01-09T15:34:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে অনলাইনে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৩:৩৪ পিএম   (ভিজিট : ১৯৯)
X

নড়াইলে অনলাইনে পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন ও ১৬টি সিম জব্দ করে পুলিশ। মঙ্গলবার (৯ জানুযারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মেহেদী হাসান।

তিনি আরো জানান, নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল কুদ্দুস শেখের দুই ছেলে শাহ জালাল (২৭) ও শাহ জামান (২৩) প্রায় এক বছর ধরে ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেসবুক পেইজ খুলে বিভিন্ন পণ্য বিক্রির মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে।

এ ঘটনায় তাদের নামে নড়াইল ও ঢাকায় একাধিক মামলা আছে। প্রতারণার মাধ্যমে তারা প্রায় ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ মামলায় আজ মঙ্গলবার ভোরে তাদের বাড়ি থেকে দুই ভাইকে প্রেফতার করে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy