আসামি ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করলেন লতিফ সিদ্দিকী

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

সা‌বেক মন্ত্রী আবদুল ল‌তিফ সি‌দ্দিকীর ৬ নেতাকর্মীকে গ্রেপ্তা‌রের প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতী থানা ফটকে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী

2024-01-09T15:34:50+00:00
2024-01-09T19:21:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আসামি ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করলেন লতিফ সিদ্দিকী
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৩:৩৪ পিএম  আপডেট: ০৯.০১.২০২৪ ৭:২১ পিএম  (ভিজিট : ২৫০)
X

সা‌বেক মন্ত্রী আবদুল ল‌তিফ সি‌দ্দিকীর ৬ নেতাকর্মীকে গ্রেপ্তা‌রের প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতী থানা ফটকে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী তার কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান নিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ ঘটনায় দুপুর সাড়ে ১২ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যে যাওয়া সাধারন মানুষ।

এসময় আবদুল লতিফ সি‌দ্দিকী ও তার কর্মী সমর্থকরা মহাসড়কে বসে পড়েন। পরে গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে টাঙ্গাইল পুলিস লাইনস থেকে দাঙ্গা পুলিশ এনে ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

জানা যায়, নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় আটক কর্মীদের বিষয়ে কথা বলতে যাওয়া আটককৃত নেতাদের মুক্তির দাবিতে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর হাজারো অনুসারীদের নিয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় থানা ফটকসহ টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়।

আবদুল ল‌তিফ সি‌দ্দিকী ব‌লেন, আমার সমর্থক হাসমত আলী‌কে বিনা অপরা‌ধে থানায় আটক ক‌রে রাখা হ‌য়ে‌ছে। এছাড়াও আরো ক‌য়েকজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিনাশ‌র্তে মুক্তি না দেয়া পর্যন্ত এখান থে‌কে যা‌বো না। 

অপরদিকে নৌকার অনুসারী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম বিপ্লবের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের একটি মিছিল থানার সামনে যাওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীনসহ তিনজন কর্মকর্তা লতিফ সিদ্দিকীর সাথে দফায় দফায় কথা বললেও তাঁরা দাবিতে অনড় থাকেন।

দুপুর আড়াইটায় বড় ভাই লতিফ সিদ্দিকীর থানা ফটকে অবস্থান ও মহাসড়ক অবরোধের খবর পেয়ে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী ঘটনাস্থলে এসে বিস্তারিত জানেন লতিফ সিদ্দিকীর কাছ থেকে।

পরে তিনি পুলিশের কর্মকর্তাদের সাথে থানার ভিতরে আলোচনায় বসার পর সাবেক ইউপি চেয়ারম্যান হাসমত আলী, ছাত্রলীগ নেতা হৃদয়, পিন্টু ও খোকাকে পুলিশ ছেড়ে দেয়। পরে কাদের সিদ্দিকীর আহ্বানে লতিফ সিদ্দিকীর হাজারো অনুসারী মহাসড়ক ও থানা ফটক ছেড়ে চলে যান। এরপর নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় গ্রেফতারকৃত মো. লাট মিয়া (৪৫) ও মনিরকে (৩৩) আদালতে পাঠায় পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন, লতিফ সিদ্দিকীর ছোট দুই ভাই কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম ও কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী। 

এবিষয়ে মোজহারুল ইসলাম তালুকদার বলেন, লতিফ সিদ্দিকী জামাত বিএনপিকে সাথে নিয়ে কালিহাতীতে অশান্তি করার সৃষ্টি করছে। আমাদের নাগবাড়ী চেয়ারম্যানের বাড়ি ভাংচুর, জেলা পরিষদের সদস্য আয়নালের বাড়ি ভাংচুর, নাগবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির মাথা ফাটিয়ে দেওয়া এরকম অসংখ্য ঘটনা ঘটিয়েছে। পরে ইঞ্জিনিয়ার আবদুল কাইয়ুম বিপ্লব বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ দোষীদের গ্রেফতার করে। পরে রাস্তা অবরোধ করে যেইটা চরম বেআইনি, সেই চিহ্নিত সন্ত্রাসী আসামী জোরকরে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা পুলিশকে ধন্যবাদ জানাই কারন লতিফ সিদ্দিকী যাই করুক তাঁরা আইনের বাইরে একটুও জাননাই। আমাদের হাজার হাজার নেতাকর্মী একত্র হয়ে গিয়েছিল তাদেরকে আমরা শান্ত রেখেছিলাম।

কা‌লিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, বাদীর লিখিত অভিযোগ ছিল বাড়ী ঘর, ব্যবস্যা প্রতিষ্ঠান কতিপয় লোক ভাংচুর করেছে। এবিষয়ে আমরা মামলা নেই এবং আসামীদের গ্রেফতার করে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বহিস্কৃত সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৭০ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট।

হাসমত আলী উপ‌জেলার বাংড়া ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান। তিনি নির্বাচনে আবদুল ল‌তিফ সি‌দ্দিকীর সমর্থক হিসেবে দায়িত্ব পালন করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy