ধামরাইয়ে আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

সরকার ঘোষিত গার্মেন্টস কর্মীদের বেতন বাস্তবায়ন করার দাবিতে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে রেডিসন ক্যাজুয়াল ওয়্যার লিঃ এর

2024-01-09T16:16:58+00:00
2024-01-09T16:16:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৪:১৬ পিএম   (ভিজিট : ২৩৬)
X

সরকার ঘোষিত গার্মেন্টস কর্মীদের বেতন বাস্তবায়ন করার দাবিতে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে রেডিসন ক্যাজুয়াল ওয়্যার লিঃ এর শ্রমিকরা।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে সূতিপাড়া ইউনিয়নের রেডিসন ক্যাজুয়াল ওয়্যার লি. শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় চার কিলোমিটার রাস্তা প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে।

শ্রমিকরা জানান, সরকারের ঘোষণা অনুযায়ী কারখানার কর্তৃপক্ষ বেতন বৃদ্ধি করেনি। এখানে কোন গ্রেড নেই। সবাই সমান হারে বেতন পায়। আমরা বেতন বৃদ্ধির জন্য কথা বললে চাকরিচ্যুত করার হুমকি দেয়।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমীক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মো. আবুল হোসেন জানান, শ্রমিকরা সরকারি নির্ধারিত  বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে আমরা বুঝিয়ে তাদের কর্মস্থলে ফেরানোর চেষ্টা করেছি।

ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক এস আই ফয়েজ উদ্দিন বলেন, ঢাকা আরিচা মহাসড়ক থেকে শ্রমিকদের বুঝিয়ে কারখানায় ঢুকিয়ে দেয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy