প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৫:৪১ পিএম (ভিজিট : ৩২১)

X
মঠবাড়িয়ায় উপজেলার গুলিশাখালীতে মঙ্গলবার গভীর রাতে অগ্নিকান্ডে একটি বসতবাড়ি সম্পর্ন ভস্মিভুত হয়েছে। গুলিশাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালুকদার বাড়ির সাইফুল ইসলাম অশ্রুর বাড়িতে কেউ না থাকায় সম্পর্ন ঘরটি ভস্মিভুত হয়।
প্রতিবেশী চাচাতো ভাই মাসুদ আলম জানান, রাত সাড়ে বারোটার দিকে হঠাৎ সাইফুলের ঘরে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করি। ততক্ষনে আগুনের লেলিহান সম্পর্ন ঘরে ছড়িয়ে পড়ে। পরে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ঘরটি সম্পূর্ন ভস্মিভুত হয়।
বাড়ির মালিক সাইফুল ইসলাম অশ্রু জানান, কিভাবে আগুন লাগলো বলতে পারবো না। সকালে খবর পেয়ে বাড়ি এসে দেখি সব পুড়ে শেষ।
মঠবাড়িয়া ফায়ারি সার্ভিস এর স্টেশন কর্মকর্তা সোহেল আহম্মেদ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত গতে পারে। আগুনে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।