কোনো ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারেনি: আসাদুজ্জামান নূর

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, নির্বাচন বানচালে দেশীয় আর্ন্তজাতিক চক্রান্ত সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি

2024-01-09T18:40:46+00:00
2024-01-09T18:40:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কোনো ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারেনি: আসাদুজ্জামান নূর
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৬:৪০ পিএম   (ভিজিট : ২৩৯)
X

আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, নির্বাচন বানচালে দেশীয় আর্ন্তজাতিক চক্রান্ত সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অবাধ গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। দেশের মানুষ শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছে উন্নত স্মার্ট বাংলাদেশ গঠনে।

তিনি মঙ্গলবার দুপুরে নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেমে থাকবে না, তারা নানা ভাবে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করবে, এদের প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এতে আর পিছনে তাকানোর সুযোগ নেই।

এর আগে শহরের চৌরঙ্গিস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু চত্বরে উপস্থিত হন নীলফামারী-২ আসনে নির্বাচিত টানা পঞ্চম বারের এমপি আসাদুজ্জামান নূর।

এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম , সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy