দশম শ্রেণির ছাত্রীর বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচল শত শত যাত্রী

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে দশম শ্রেণি পড়ুয়া ছাত্রী আনোয়ারা বেগমের বুদ্ধিমত্ত্বতায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে। ঘটনাটি

2024-01-09T18:42:45+00:00
2024-01-09T18:42:45+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
দশম শ্রেণির ছাত্রীর বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচল শত শত যাত্রী
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৬:৪২ পিএম   (ভিজিট : ৪১৪)
X

নীলফামারীর ডোমারে দশম শ্রেণি পড়ুয়া ছাত্রী আনোয়ারা বেগমের বুদ্ধিমত্ত্বতায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা হাজীপাড়া গ্রামের রউফ সাহেবের ঘুন্টি এলাকায়।

মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুর আড়াইটার সময় রেললাইনের পাশ্ববর্তী  বাসিন্দা আনোয়ারা বেগম রেললাইনের উপর দিয়ে হাটার সময় লাইনে ফাটল দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেললাইনের ফাটল দেখতে পায়। সেসময় তিতুমীর ট্রেন আসার সময় হয়ে গেছে। উপস্থিত জনতা ততক্ষনাৎ লাল চাদর দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেয়। 

রেললাইন পাহারাদারের দায়িত্বে থাকা আনসার ভিডিপি পিসি মো. মশিয়ার রহমান জানান, রেললাইনের ফাটল দেখতে পেয়ে আমরা  দ্রুত কতৃপক্ষকে অবগত করি।

ডোমার রেল স্টেশন মাস্টার বাবু হোসেন জানান, এলাকাবাসীর মারফত খবর জানার পর পিডডব্লিউকে অবহিত করলে তাদের মিস্ত্রিরা ঘটনাস্থলে আসে। তাদের সাথে আলোচনা করে তিতুমীর ট্রেনের লোকোমাস্টারকে ১০ কিলোমিটার গতিতে ট্রেনটি যাওয়ার পরামর্শ দেই। এরপর ট্রেনটি কোনোরকম দূর্ঘটনা ছাড়াই নিরাপদ গন্তব্যে পৌঁছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy