ঘাটাইলে নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় গ্রেফতার ৫

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে নির্বাচন পরবর্তী সহিংস ঘটনায় ঘাটাইল থানায় ৩টি মামলা দায়ের হয়েছে। এতে বিভিন্ন এলাকা থেকে ঈগল প্রতীকের

2024-01-09T19:30:54+00:00
2024-01-09T19:30:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় গ্রেফতার ৫
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৭:৩০ পিএম   (ভিজিট : ১৬৫)
X

টাঙ্গাইলের ঘাটাইলে নির্বাচন পরবর্তী সহিংস ঘটনায় ঘাটাইল থানায় ৩টি মামলা দায়ের হয়েছে। এতে বিভিন্ন এলাকা থেকে ঈগল প্রতীকের ৫ নেতা-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের মৃত হুমায়ূন কবিরের ছেলে জহিরুল ইসলাম বাবু (৪৫), চর বীরসিংহ গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে কালাম (৫১), একই গ্রামের কালামের ছেলে জুয়েল(৩৪), আথাইলশিমূল গ্রামের হযরত আলীর ছেলে কবির মিয়া (৩০) ও সংগ্রামপুর ইউনিয়নের বগা মধ্যপাড়া গ্রামের খলিল আকন্দের ছেলে শাকিল (২২)। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানার (ঈগল প্রতীক) সমর্থক বলে জানা গেছে। 

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ছালাম মিয়া বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তীতে কিছু সহিংস ঘটনা ঘটেছে। এ সব ঘটনাকে কেন্দ্র করে ৩টি মামলা হয়েছে। ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করে আদালতে  প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy