মোবাইল ব্যবহারে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিলে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ব্যবহারে নিষেধ করায় এই কিশোরী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে

2024-01-10T16:04:35+00:00
2024-01-10T16:04:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোবাইল ব্যবহারে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৪:০৪ পিএম   (ভিজিট : ১৯০)
X

নোয়াখালীর চাটখিলে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ব্যবহারে নিষেধ করায় এই কিশোরী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ১৫ বছর বয়সী এই কিশোরীর নাম নিপা আক্তার। সে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুরামপুর গ্রামের মোঃ রিপন ও পারভীন আক্তার দম্পতির সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিপা আক্তারকে কিছুদিন আগে একটি নতুন মোবাইল ফোন কিনে দেওয়া হয়। মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করায় নিহত নিপা আক্তারের নানী তাকে নিষেধ করে। নিপা বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পরেনি। যেকারণে রাগে-অভিমানে তার নানা বাড়ির এক প্রতিবেশী নানীর একতলা বিল্ডিং এর সামনের কক্ষের ফ্যানে সাথে ওড়না পেছিয়ে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে সে আত্মহত্যা করে। নিহত নিপা আক্তারের নানাবাড়ী উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাহারখিল গ্রামে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে নিহতের নানী রৌশআরা (৫০) তাকে খুঁজতে গিয়ে প্রতিবেশী ফাতেমা বেগম এর বসতঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখে। পরে তার চিৎকারে আশে পাশের লোকজন এসে নিহতকে ঘরের দরজা জোরে ধাক্কা দিয়ে খুলে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'নিহতের পরিবারের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।' নিহতের মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও তিনি জানান।

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy