দশমিনায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নৌকার সমর্থকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দশমিনা (পটু্য়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর দশমিনায় স্বতন্ত্রপ্রার্থীর কর্মী-সমর্থকদের অব্যাহত ভয়ভীতি,হামলা-মারধর ও হত্যার হুমকির প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন হয়েছে।বুধবার

2024-01-10T17:09:54+00:00
2024-01-10T17:09:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দশমিনায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নৌকার সমর্থকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
দশমিনা (পটু্য়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৫:০৯ পিএম   (ভিজিট : ২৭৮)
X

পটুয়াখালীর দশমিনায় স্বতন্ত্রপ্রার্থীর কর্মী-সমর্থকদের অব্যাহত ভয়ভীতি,হামলা-মারধর ও হত্যার হুমকির প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন হয়েছে। 

বুধবার বিকেল ৩ টায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটনের বাসভবনে তার ব্যক্তিগত কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেনের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । 

সংবাদ সম্মেলনে উপজেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিকদার গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক অ্যডভোকেট ইকবাল মাহমুদ লিটনের যৌথ স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আ'লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল খালেক। 

লিখিত বক্তব্যে বলা হয়, ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটু্য়াখালী-৩ আসনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন লে.জে. (অব.) আবুল হোসেন। ওই নির্বাচনে পরাজিত হন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে নৌকার সমর্থকরা উপজেলার বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের বসতঘর এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলাসহ প্রাণনাশের হুমকি ও মারধর অব্যাহত রেখেছে। 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নৌকার সমর্থন না করা সংখ্যালঘু স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদেরও নানাভাবে ভয়ভীতি ও মারধর করা হচ্ছে। 

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আ'লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করে প্রতিকার চাওয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন, সহ-সভাপতি কাজী শাহজাহান প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy