চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে সেনাবাহিনীর কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে ৪শ জন অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী।বুধবার (১০ জানুয়ারি) সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয়

2024-01-10T17:28:05+00:00
2024-01-10T17:28:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে সেনাবাহিনীর কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৫:২৮ পিএম   (ভিজিট : ১৫৩)
X

চাঁপাইনবাবগঞ্জে ৪শ জন অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। 

বুধবার (১০ জানুয়ারি) সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এসব কম্বল বিতরণ করেন ৯৩ সাঁজোয়া ব্রিগেড’র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা। এ সময় উপস্থিত ছিলেন ৯ বীর (মেকানাইজড)’র অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান।

সেনাবাহিনীর সদর দপ্তরের ১১ পদাতিক ডিভিশন এবং ৯৩ সাঁজোয়া ব্রিগেডের অধীনস্থ ৯ বীর (মেকানাইজড) এই কম্বল বিতরণের আয়োজন করে। বিতরণকালে জানানো হয়, সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ জনসেনামূলক নানাবিধ কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় এই কম্বল বিতরণ করা হলো।
স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy