টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়ন মৃধা (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছে। বুধবার ভোরে ন্থানীয় হোসেন মার্কেট এলাকায়

2024-01-10T17:51:03+00:00
2024-01-10T17:51:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৫:৫১ পিএম   (ভিজিট : ৩২০)
X

গাজীপুর টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়ন মৃধা (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছে। বুধবার ভোরে ন্থানীয় হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন মৃধা বরিশাল জেলার বাইনপাড়া থানার মাদারকাঠি গ্রামের মান্নান মৃধার ছেলে। তিনি আউচপাড়া নৈমুদ্দিন মোল্লা রোড়ে ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর ৪টার দিকে নয়ন মৃধা গ্রামের বাড়ি বরিশাল থেকে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় পৌছে রাস্তা পার হয়ে বাসায় যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত ছিনতাইকারী তার গতিরোধ করে শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy