টঙ্গীতে শ্বাসরোধ করে গৃহবধুকে হত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর টঙ্গীতে আসমা আক্তার (৩৫) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের

2024-01-10T17:54:19+00:00
2024-01-10T17:54:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে শ্বাসরোধ করে গৃহবধুকে হত্যা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২৪৩)
X

গাজীপুর টঙ্গীতে আসমা আক্তার (৩৫) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী আমিনুল ইসলাম (৪২)। বুধবার ভোরে ন্থানীয় মুদাফা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসমা নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার গান্দরগান্দা গ্রামের ইমান আলীর মেয়ে। অভিযুক্ত আমিনুল ইসলাম একই থানা-জেলার সাউথপাড়া গ্রামের পানজোর আলীর ছেলে। স্বামী-স্ত্রী উভয়ে মুদাফা বাগবাড়ি এলাকার হযরত আলীর বাড়িতে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকুরি করতেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিকসহ বিভিন্ন বিষয়ে অমিল ছিল। প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো বলে জানা গেছে। মঙ্গলবার রাতেও একই কারনে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে স্বামী আমিনুল তাকে মারধরের পর হত্যা করে পালিয়ে যায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধুকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy