কুড়িগ্রামে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামে শতাধিক অসহায়, দু:স্থ ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে কুড়িগ্রাম ২২ বিজিবি।বুধবার দুপুরে

2024-01-10T18:34:08+00:00
2024-01-10T18:34:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৬:৩৪ পিএম   (ভিজিট : ২৫৯)
X

কুড়িগ্রামে শতাধিক অসহায়, দু:স্থ ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে কুড়িগ্রাম ২২ বিজিবি। 

বুধবার দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের বর্ডার গার্ড স্কুল মাঠে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত পরিচালক মেজর মো: মাহবুবুর রহমান ও সহকারী পরিচালক মো: ইউনুস আলী প্রমূখ।

কম্বল পেয়ে শীতার্তরা জানান, চলমান শীত ও কনকনে ঠান্ডায় এই কম্বল পেয়ে তারা খুব খুশি। এবং বলেন আমরা গরিব মানুষ কম্বল কিনতে পারি না। এই কম্বল দিয়ে এবার শীত পাড় হবে। আমরা দোয়া করি, যারা কম্বল দিয়েছে আল্লাহ্ যেন তাদের ভালো করেন। 

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: আব্দুল মুত্তাকিম বলেন, কুড়িগ্রাম জেলাটি শীত প্রবন জেলা। এ জেলার মানুষকে প্রতি বছর বন্যা, খড়া, শীতসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। এবার শীতে অসহায় মানুষদের জন্য সীমান্ত পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতে বিভিন্ন দুর্যোগে বিজিবি’র সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy