২২বছর পর প্রতিমন্ত্রী পাচ্ছে খাগড়াছড়িবাসী

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

দুই দশকেরও বেশি সময় পর প্রতিমন্ত্রী পাচ্ছেন পার্বত্য খাগড়াছড়িবাসী।বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ

2024-01-11T17:36:46+00:00
2024-01-11T17:36:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২২বছর পর প্রতিমন্ত্রী পাচ্ছে খাগড়াছড়িবাসী
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ৫:৩৬ পিএম   (ভিজিট : ২৭৪)
X

দুই দশকেরও বেশি সময় পর প্রতিমন্ত্রী পাচ্ছেন পার্বত্য খাগড়াছড়িবাসী। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার ডাক পান খাগড়াছড়ি থেকে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা জানানো না হলেও দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এদিকে দুই দশক পর প্রতিমন্ত্রী পাওয়ার খবর ছড়িয়ে পড়ায় কুজেন্দ্র লাল ত্রিপুরার নির্বাচনী এলাকা খাগড়াছড়িতে আনন্দের বন্যা বয়ে যায়। 

টানা তৃতীয়বারের মতো নির্বাচিত এই সংসদ সদস্যকে প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কৃপণতা করেননি তার নির্বাচনী এলাকার লোকজনসহ দলীয় নেতাকর্মীরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা বলেন, দীর্ঘ দুই যুগের মতো খাগড়াছড়ি মন্ত্রীত্ব বঞ্চিত। কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রী করার মাধ্যমে খাগড়াছড়িবাসীর দুঃখ দূর করলেন প্রধানমন্ত্রী।

এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন কুজেন্দ্র লাল ত্রিপুরা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে মন্ত্রী করার দাবি ওঠে। তবে তখন তাকে মন্ত্রী করা হয়নি।

তবে ২০১৭ সালের শেষ দিকে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্ক ফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি টাস্ক ফোর্সের পঞ্চম চেয়ারম্যান হিসেবে এখনো দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একাদশ জাতীয় সংসদে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির আলোকে ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় গঠনের পর খাগাড়ছড়ির তৎকালীন সংসদ সদস্য প্রয়াত কল্প রঞ্জন চাকমাকে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। এরপর রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এবং বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং তিন পার্বত্য জেলার বিশেষায়িত এই মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়ে আসছেন। গেলো দুই দশকে খাগড়াছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও মন্ত্রী পাননি খাগাড়ছড়িবাসী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy