চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় দম্পতির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলায় দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি দন্ডিতদের ১০ হাজার টাকা করে জরিমানা ও

2024-01-11T17:50:29+00:00
2024-01-11T17:50:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় দম্পতির যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ৫:৫০ পিএম   (ভিজিট : ২১৫)
X

চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলায় দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি দন্ডিতদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম।

দণ্ডডপ্রাপ্ত আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা-মিশন বাজারের ইসরাইলের ছেলে মো. খাইরুল ইসলাম (৪৯) ও তার স্ত্রী লালবানু ওরফে লাইলী (৩৯)। বিচারকের রায় ঘোষণার সময় আসামি খাইরুল আদালতে উপস্থিত থাকলেও তার স্ত্রী লাইলী পলাতক রয়েছেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শফিকুল ইসলাম নামে একজনকে বেকসুর খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি রবিউল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে ২০১৪ সালের ২০ মার্চ দুপুরে পলশা-মিশন বাজারে জসিম উদ্দীন নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে হত্যা করে আসামিরা। ঘটনার দিনই নিহতের বাবা আমির আলী মাস্টার বাদী হয়ে ৯ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া দন্ডপ্রাপ্ত দম্পতিসহ শফিকুল ইসলাম নামে আরও ব্যক্তিকে অভিযুক্ত করে ২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

তিনি আরও জানান, বিচারক ১৮ জনের স্বাক্ষ্যপ্রমাণের দীর্ঘশুনানি শেষে খাইরুল ও তার স্ত্রী লাইলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy