ময়মনসিংহে স্থগিত হওয়া কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ময়মনসিংহ-৩ আসনে ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় স্থগিত ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রচণ্ড শীত উপেক্ষা করে শনিবার

2024-01-13T12:44:34+00:00
2024-01-13T12:44:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে স্থগিত হওয়া কেন্দ্রে ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ১২:৪৪ পিএম   (ভিজিট : ২০১)
X

ময়মনসিংহ-৩ আসনে ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় স্থগিত ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রচণ্ড শীত উপেক্ষা করে শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে ওই কেন্দ্রে ভোট দিতে ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। এদিন সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

ওই আসনে ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৯৮৫। ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৩২টি। এজন্য ওই কেন্দ্রে ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা করা হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুল করিম বলেন, কেন্দ্রের নিরাপত্তার জন্য ১২টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খবাহিনী রয়েছে।

গত রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ চলাকালে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুর্বৃত্তরা ব্যালটবাক্স ছিনতাই করলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়। ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম ও দলের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। তাদের মধ্যে নিলুফার গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সোমনাথ সাহা সাধারণ সম্পাদক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy