কালিহাতীতে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত এক যুবতীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর উত্তরপাড়া

2024-01-13T14:51:15+00:00
2024-01-13T14:51:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ২:৫১ পিএম   (ভিজিট : ১৪৫)
X

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত এক যুবতীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর উত্তরপাড়া গ্রামে সাবেক সিভিল সার্জন চিকিৎসক সৈয়দ ইবনে সাইদের পারিবারিক পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক মহিলা পুকুরে হাঁস ছাড়তে এসে লাশটি দেখে লোকজনকে ডাকাডাকি করে। পরে লোকজন এসে লাশটি দেখে পুলিশকে খবর দেয়। এসময় হলুদ রঙের সোয়েটার ও  লাল রঙের সালোয়ার মেয়েটির পড়নে ছিল।

পরিচয় সনাক্তের বিষয়ে টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ইন্সপেক্টর মোখলেছুর রহমান জানান, আমরা অনেক বার নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা করেছি। মরদেহটি পানিতে থাকায় আঙ্গুলের ছাপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুল ইসলাম এ বিষয়ে বলেন মেয়েটির পরিচয় পাওয়া না গেলে মরদেহটি আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy