বটিয়াঘাটায় জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় থানার মোড়ে শনিবার বেলা ১১

2024-01-13T15:43:18+00:00
2024-01-13T15:43:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বটিয়াঘাটায় জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৩:৪৩ পিএম   (ভিজিট : ১৯৫)
X

খুলনার বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় থানার মোড়ে শনিবার বেলা ১১ টায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিব বর্তমান প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় কে পার্টির দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা ।

এসময় ছাত্র সমাজের খুলনা জেলার আহ্বায়ক ও উপজেলার সভাপতি মো শাওন হাওলাদার বলেন, গত পরশু শুক্রবার বিকেলে জাতীয় পার্টির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সুনীল শুভ রায় জাপার প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করা হয় । এছাড়া জিএম কাদের দলটিকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে। তৃণমূল নেতাকর্মীর কোন খোঁজ খবর রাখেন না তিনি। যে তার অন্যায়ের প্রতিবাদ করে তাকেই ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে দল থেকে অব্যাহতি দেন।

কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এড. প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান এলাহী, উপজেলা যুব সংহতির সভাপতি অসীম মল্লিক, খুলনা জেলার আহ্বায়ক ও উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ শাওন হাওলাদার, সাধারণ সম্পাদক গাজী তরিকুল, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মিলন কান্তি বালা, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি শহিদুল গাজী, সাধারণ সম্পাদক শহিদ সানা, বটিয়াঘাটা ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মিহির কান্তি কেষ্ট, উপজেলা ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব মোল্লা, উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন দবির, উপজেলা ছাত্র সমাজের দপ্তর সম্পাদক মানস সরকার, জাপা নেতা ফারুক শেখ, বিল্লাল হাওলাদার, আল-আমিন শিকদার, মাহমুদুল হাসান, শুকুর গাজী, এনামুল গাজী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy