নন্দীগ্রামে চালককে জলাশয়ে ফেলে ইজিবাইক ছিনতাই

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার নন্দীগ্রামে হাত-মুখ বেঁধে চালককে জলাশয়ে ফেলে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ করেছেন প্রাণে

2024-01-13T18:40:54+00:00
2024-01-13T18:40:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নন্দীগ্রামে চালককে জলাশয়ে ফেলে ইজিবাইক ছিনতাই
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৬:৪০ পিএম   (ভিজিট : ২৪২)
X

বগুড়ার নন্দীগ্রামে হাত-মুখ বেঁধে চালককে জলাশয়ে ফেলে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ করেছেন প্রাণে বেঁচে যাওয়া ওই চালক। 

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৬ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় এঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার ইজিবাইক চালক সেলিম হোসেন (২৫) নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

অভিযোগে জানা গেছে, শনিবার ভোরে প্রতিদিনের ন্যায় সেলিম হোসেন বাড়ি থেকে ব্যাটারি চালিত তিনচাকার ইজিবাইক নিয়ে নন্দীগ্রামের উদ্দেশ্য বের হয়। পথিমধ্যে পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় পৌঁছিলে হঠাৎ পিছন থেকে অজ্ঞাতনামা একটি প্রাইভেট কার ইজিবাইকের সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে উঠার আগেই প্রাইভেট কার থেকে ৪ জন নেমেই ইজিবাইকের চালক সেলিমের হাত-মুখ বেঁধে গাড়িতে তোলে। 

এর মধ্যে একজন সেলিমের ইজিবাইক ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। কার গাড়িতে থাকা অন্য তিনজন সেলিমকে হাত, মুখ ও চোখ বাঁধা অবস্থায় কুন্দারহাট-রুপিহার বাজারের মাঝামাঝি সড়কের জলাশয়ে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে চালক সেলিম হোসেনকে উদ্ধার করে। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। অভিযুক্তদের আটক ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy