চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে এক্স-ক্যাডেটদের কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে অর্ধ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় পৌর এলাকার

2024-01-13T20:23:45+00:00
2024-01-13T20:23:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে এক্স-ক্যাডেটদের কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৮:২৩ পিএম   (ভিজিট : ২৯২)
X

চাঁপাইনবাবগঞ্জে অর্ধ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় পৌর এলাকার ৯নং ওয়ার্ড ফতেপুরে বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশন (বেকা) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে এসব কম্বল করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। 

প্রধান অতিথি বলেন, এক্স-ক্যাডেটরা নিজেদের অর্থায়নে বিভিন্ন ধরণের সেবামূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি নতুন দিগন্ত সৃষ্টি করেছে। ভবিষ্যতেও দুঃস্থ, দুঃখী সমাজে অবহেলিত মানুষের পাশে থেকে সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন জেলা ইউনিটের উপদেষ্টা নাসির উদ্দিন খান এবং সমাজসেবক আব্দুল মান্নান বিশ্বাস। বেকা জেলা ইউনিটের সভাপতি ফরহাদ আহমেদ -এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক মো. তোসিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শহিদুল ইসলাম। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy