খুবিতে প্রথম শশি মেলা শুরু হচ্ছে আগামীকাল

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশের পথিকৃৎ চিত্রশিল্পী শশিভূষণ পালের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত

2024-01-13T20:47:06+00:00
2024-01-13T20:47:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুবিতে প্রথম শশি মেলা শুরু হচ্ছে আগামীকাল
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৮:৪৭ পিএম   (ভিজিট : ২২৯)
X

বাংলাদেশের পথিকৃৎ চিত্রশিল্পী শশিভূষণ পালের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের  ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী “শশি মেলা ২০২৪”।

আগামীকাল রবিবার (১৪ জানুয়ারি) থেকে বিকাল ৩টায় চারুকলা স্কুলের আঙ্গিনায় এ মেলার উদ্বোধন করবেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান রকিব হাসান ও ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান মো: আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর এদিন সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেলার দ্বিতীয় দিন সোমবার (১৫ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এদিন ‘শিল্পী কথন’ অনুষ্ঠানসহ একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর জামাল উদ্দিন আহমেদকে ১ম শশি মেলা সম্মাননা স্মারক প্রদান, এবং ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত তিন শিল্পী-শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. তরিকত ইসলাম জানান, বাংলাদেশের পথিকৃৎ চিত্রশিল্পী শশিভূষণ পালের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘চারুকলা স্কুল’ প্রতিষ্ঠা লাভ করেছে। শিল্পীর ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। উপমহাদেশের চারুকলার বিকাশে তাঁর অবদানকে এ মেলার মাধ্যমে তুলে ধরা হবে। মেলার স্টলে বিভিন্ন চিত্রশিল্পী-শিক্ষার্থী আঁকা চিত্রকর্ম, গ্রামীণ ও লোকজ সাংস্কৃতির বিভিন্ন উপাদান থাকবে।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy