মেঘনায় ট্রলার থেকে ৮৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় মেঘনা নদীর চাঁদপুর হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় ৮৫মণ (৩৪০০

2024-01-15T17:33:54+00:00
2024-01-15T17:33:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেঘনায় ট্রলার থেকে ৮৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ৫:৩৩ পিএম   (ভিজিট : ১৭৬)
X

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় মেঘনা নদীর চাঁদপুর হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় ৮৫মণ (৩৪০০ কেজি) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড চাঁদপুর। তবে জাটকার সাথে থাকা কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও চাঁদপুর সদর মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে বরিশাল জেলার হিজলা থানা থেকে ছেড়ে আসা ইশানবালাগামী কাঠবডি ট্রলার এসব জাটকাসহ আটক করা হয়। পরে জাটকাসহ ট্রলারটি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আসা হয়।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, বিশেষ কম্বিং অপারেশন হিসেবে রবিবার সন্ধ্যায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাঁদপুর সদরে যৌথ উদ্যোগে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাইমচরের ঈশানবালার কাছাকাছি পরিবহনরত ট্রলার হতে ৩ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে অভিযানের টের পেয়ে জাটকার সাথে থাকা মালিক ট্রলার রেখে পালিয়ে যায়।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্ট গার্ডের অন্যান্য সদস্যরা।

রাতেই জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরিব ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy