চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মুরশালিন ওরফে আপেল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা

2024-01-15T17:36:48+00:00
2024-01-15T17:36:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১৪৪)
X

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মুরশালিন ওরফে আপেল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের  কারাদণ্ড প্রদান করেন।

রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আপেল (২৭) জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর মাদ্রাসাপাড়ার পুটু মিয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৭ মে গোপন গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দিটোলা এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫। অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১  কেজি ৯শ গ্রাম হেরোইনসহ মো. মুরশালিন ওরফে আপেলকে আটক করা হয়। ওই দিন র‍্যাবের এস আই জহুরুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মো. ওসমান গনি তদন্ত শেষে একই বছরের ১২ জুন মো. মুরশালিন ওরফে আপেলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy