খুলনায় চোরচক্রের ১৩ সদস্য গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা নগরীর খালিশপুর থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ৮৭ কেজি ক্যাবল যুক্ত ও ক্যাবল ছাড়া তামার তার উদ্ধারসহ

2024-01-15T18:29:36+00:00
2024-01-15T18:29:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় চোরচক্রের ১৩ সদস্য গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ৬:২৯ পিএম   (ভিজিট : ২৫৫)
X

খুলনা নগরীর খালিশপুর থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ৮৭ কেজি ক্যাবল যুক্ত ও ক্যাবল ছাড়া তামার তার উদ্ধারসহ চোর চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধকি টাকা। এছাড়া পৃথক ভাবে ১৭৪ কেজি লোহার রডসহ চোর চক্রের আরও ছয় সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে খালিশপুর থানায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। 

তিনি বলেন বলেন, সম্প্রতি তার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। সে জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানার পুরাতন যশোর রোডস্থ আপ্যায়ন কমিউনিটি সেন্টারের উত্তর পাশে মো. রেজার ভাংগারির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে সোমবার ভোরে শামিম উদ্দিন, গোলাম রসূল, মোঃ সোহেল শেখ, মোঃ সজল হাওলাদার, মোঃ ইমন হাওলাদার, মোঃ শফিকুল ইসলাম, মোঃ সজীব হককে আটক করা হয়। 

এসময় তাদের হেফাজতে থাকা ক্যাবল যুক্ত ও ক্যাবল ছাড়া ৮৭ কেজি তামার তার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এক লক্ষ চার হাজার চারশত টাকা। 

অপর এক ঘটনায় সোমবার সকালে ফায়ার সার্ভিস রোড থেকে লোহার রডসহ চোর চক্রের আরও ছয় সদস্যতে আটক করা হয়েছে বলে জানান ওসি আনোয়ার হোসেন। 

এসময় তাদের কাছ থেকে ১৭৪ কেজি চোরাই রোহার রড উদ্ধার করা হয়। এরা হলেন, মো. ইসমাইল হোসেন, মো. ইলিয়াস, মো. ইদ্রিস খোরামী, মনির হোসেন, মো. শাহীন ও মধু তালুকদার। উভয় ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy