চাঁপাইনবাবগঞ্জে এফএনবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোর সমন্বয়ে গঠিত এনজিও ফেডারেশন (এফএনবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ৫০০ জন অসহায় শীতার্ত মানুষের

2024-01-15T18:56:02+00:00
2024-01-15T18:56:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে এফএনবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৪৭২)
X

বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোর সমন্বয়ে গঠিত এনজিও ফেডারেশন (এফএনবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে  ৫০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল  বিতরণ করা হয়েছে। 

সোমবার বেলা ১১ টায় জেলা শহরের আরামবাগ এলাকায় আরএসডিএফ সংস্থার প্রধান কার্যালয় চত্বরে কম্বল বিতরণ করা হয়।

বিতরণী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। 

প্রধান অতিথি বলেন, তীব্র শীতে দরিদ্র পরিবারগুলোর মাঝে অসহনীয় পরিস্থিতি বিরাজ করছে। তাই আত্মমানবতার সেবায় এগিয়ে এসে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে সমাজের বৃত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোসা. উম্মে কুলসুম। সভাপতিত্ব করেন এনজিও ফেডারেশন (এফএনবি) জেলা কমিটির সভাপতি ও আরএসডিএফ সংস্থার নির্বাহী পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম বাবু খান।

এসময় উদ্দীপন’র আঞ্চলিক ব্যবস্থাপক ইসাহক আলী, ব্র্যাক’র জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, বাংলাদেশ ব্যুরো’র এলাকা ব্যবস্থাপক মাসুদ আলম, উদ্দীপন’র শাখা ব্যবস্থাপক আব্দুল লতিফ, চেতনা’র হেব অব প্রোগ্রামার গোলাম সারওয়ারসহ অন্যান্য বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy