সোনাগাজীতে প্রকৃত মালিকদের কাছে হারানো মোবাইল হস্তান্তর

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজী বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ০৫ টি মোবাইল ফোন উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। পরে পুলিশ

2024-01-15T20:13:14+00:00
2024-01-15T20:13:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে প্রকৃত মালিকদের কাছে হারানো মোবাইল হস্তান্তর
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ৮:১৩ পিএম   (ভিজিট : ২৯২)
X

সোনাগাজী বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ০৫ টি মোবাইল ফোন উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। পরে পুলিশ মোবাইল মালিকদের ডেকে সংশ্লিষ্টদের হাতে ফোনগুলো হস্তান্তর করে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের একটি প্রশিক্ষিত টিম হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধারে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে সোনাগাজী মডেল থানা পুলিশ। গত কয়েক মাসে উপজেলা  বেশকিছু মোবাইল চুরি কিংবা হারিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের ডায়েরিভুক্ত হয়েছে। বর্তমান অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় যোগদানের পর গত এক মাসে ৫টি ফোন পুলিশ উদ্ধার করে। তারই ধারাবাহিকতায় সোমবার (১৫ জানুয়ারি) একটি ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের ডেকে আনুষ্ঠানিকভাবে মোবাইল হস্তান্তর করা হয়।

মোবাইলের মালিক আবুল হোসেন রিপন বলেন, পুলিশ আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রতি শ্রদ্ধাবোধ হওয়ায় অল্প সময়ের মধ্যে আমার হারানো ফোনটি পেয়েছি।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় বলেন, গত এক মাসে বিভিন্ন সময়  হারিয়ে যাওয়া  ৫টি  মোবাইল ফোন উদ্ধার করি এবং প্রকৃত মালিককে হস্তান্তর করি। এ রকম অভিযোগ পেলে আমরা গুরুত্ব সহকারে দেখছি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy