অষ্টমবারের মতো শ্রেষ্ঠ এএসআই কামরুল আরেফিন

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়িতে কর্মদক্ষতা ও বিচক্ষণতায় বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, মাদক বিরোধী সফল অভিযান এবং চোরাচালান রোধে বিশেষ ভূমিকার জন্য

2024-01-15T20:18:04+00:00
2024-01-15T20:18:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অষ্টমবারের মতো শ্রেষ্ঠ এএসআই কামরুল আরেফিন
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ৮:১৮ পিএম   (ভিজিট : ২২৫)
X

খাগড়াছড়িতে কর্মদক্ষতা ও বিচক্ষণতায় বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, মাদক বিরোধী সফল অভিযান এবং চোরাচালান রোধে বিশেষ ভূমিকার জন্য খাগড়াছড়ি জেলা পর্যায়ে অষ্টম বারের মত শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা থানায় কর্মরত এএসআই কামরুল আরেফিন চৌধুরী।

রবিবার (১৫ জানুয়ারি) খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত অভিন্ন মানদণ্ডের আলোকে ডিসেম্বর- ২০২৩ ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এএসআই কামরুল আরেফিন চৌধুরী'র নাম ঘোষণা করেন পুলিশ সুপার মুক্তা ধর।

পুলিশ সুপার মুক্তা ধর এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কামরুল আরেফিন চৌধুরী বলেন, এমন অর্জন আমার একার পক্ষে সম্ভব নয়। মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর সহ সকল অফিসার, পুলিশ সদস্যদের ও জনগণের সহযোগিতায় পুলিশ সুপার মুক্তাধর মহোদয়ের আন্তরিকতা ছিল বলেই আমি এই সম্মাননা পেয়েছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy