ফুলতলায় দুই গৃহবধুর আত্মহত্যা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার ফুলতলা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে দুই গৃহবধু আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় পৃথক

2024-01-15T20:49:37+00:00
2024-01-15T20:49:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলতলায় দুই গৃহবধুর আত্মহত্যা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ৮:৪৯ পিএম   (ভিজিট : ২৬৮)
X

খুলনার ফুলতলা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে দুই গৃহবধু আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দুপুর সাড়ে ১২ টায় মশিয়ালী গ্রামের সাব্বির রহমানের স্ত্রী ফারিয়া খাতুন (২২) ফুলতলার ডাকুরিয়া গ্রামে বাবার বাড়িতে ওরনা দিয়ে ঘরের ডাবার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

তিনি ওই গ্রামের কামরুজ্জামান গাজীর কন্যা। স্বামীর পরিবারে গোলোযোগের জের ধরে বেশ কিছুদিন ধরে তিনি বাবার বাড়িতে চলে আসেন। তার সাড়ে ৪ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে বিকালে মর্গে প্রেরণ করে।

এদিকে রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় ফুলতলা বাজারের সরদারর মার্কেটের পিছনে একটি ভাড়াবাড়িতে সঞ্জয় নাগের স্ত্রী ঝর্ণা নাগ (২৫) শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে গতকাল বিকালে মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy