শেখ হাসিনা দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

2024-01-16T13:09:06+00:00
2024-01-16T13:09:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনা দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ১:০৯ পিএম   (ভিজিট : ১৮৪)
X

খুলনা মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে নিরলস ভাবে সহযোগিতা করে যাচ্ছেন।

যাদের মাথা গোজার ঠাঁই নেই তাদের ঘরবাড়ি তৈরি করে দিচ্ছেন, যাদের জায়গা জমি নেই তাদের চাষাবাদের জন্য জায়গার ব্যবস্থা করে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত, সমৃদ্ধির স্মার্ট সোনার বাংলার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকার শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের সব  জেলার শীতার্ত সাধারণ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে। আ’লীগ সরকার সব সময় অসহায় মানুষের পাশে রয়েছে। 

গতকাল সোমবার রাতে নগরীর ২২ ও ২৩নং ওয়ার্ডে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে শীতবস্ত্র বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য মোঃ তরিকুল আলম খান, ২৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ফায়েজুল ইসলাম টিটো, ২২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম পলাশ, নজরুল ইসলাম, আহাদ আলী, জাহাঙ্গীর আলম, রতন মিত্র, শাহরিয়ার, প্রনব চক্রবর্তী, হাফিজুর রহমান হাফিজ, সোহেল, রোকেয়া রহমান, মিসেস মর্তুজা, মাহমুদুর রহমান সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy